জামা-কাপড়, হাতে সোনার আংটি ও মানিব্যাগ দেখে ছেলের লাশ শনাক্ত

জামা-কাপড়, হাতে সোনার আংটি ও মানিব্যাগ দেখে ছেলের লাশ শনাক্ত




গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো কারখানায় বিস্ফোরণের পর আগুনের ঘটনায় নিখোঁজ তালিকার ১২ জন শ্রমিকের মধ্যে দুজনের লাশ শনাক্ত হয়েছে। তাঁদের লাশ আজ সোমবার সকালে কারখানার পূর্ব পাশে রাস্তায় ধসে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার হয়। শনাক্ত হওয়া দুজনের একজন হলেন গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর হিমারদীঘি আমতলী বস্তির হরিজন কলোনির দীলিপ ডোমের ছেলে রাজেশ বাবু (২২)। তিনি কারখানায় ক্লিনার হিসেবে কাজ করতেন। অপরজন হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ঝিগারবাড়িয়া গ্রামের মমতাজ আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৫)।


টঙ্গী আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর পাশে স্থাপিত গাজীপুর জেলা প্রশাসন কন্ট্রোল রুমে কর্তব্যরত কর্মকর্তা গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেম নিহত দুজনের স্বজনদের বরাত দিয়ে সোমবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।     আরো জানতে এখানে ক্লিক করুন
Oldest