দাম তুলনামূলক কম বলে দাবি করছেন বিক্রেতারা।






আগামীকাল ঈদ। যাঁরা এখনো কোরবানির পশু কেনেননি, তাঁদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। পশু কেনার বাজেট ঠিক রাখতে চাইলে বিক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে জিততে হবে। অন্যদিকে বিক্রেতারা যতটা পারা যায় বেশি দাম নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আজ সোমবার শেষ দিনে গরুর হাট ঘুরে দেখা গেল, কোনো কোনো হাটে মাঝারি ও ছোট আকারের গরু বিক্রি হয়ে গেছে। বড় আকৃতির গরু বেশি দামে বিক্রির অপেক্ষায়। 


আবার কোনো কোনো হাটে পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে। কোনো হাটে ক্রেতা কম, কোনোটায় বেশি।
Previous
Next Post »