সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে





হজের পর আজ সোমবার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানি দিয়েছেন তাঁরা। সৌদি আরবে এবার প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেছেন। হজের অংশ হিসেবে আজ তাঁরা শয়তানকে লক্ষ্য করে প্রতীকী পাথর ছুড়ে মেরেছেন। 



ইরাকের রাজধানী বাগদাদসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আজ সকাল হতে না হতেই মসজিদমুখী হাজারো মুসল্লির ঢল নামে রাস্তায়। মিসরের রাজধানী কায়রোর আল-সিদ্দিক মসজিদে কয়েক হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। নামাজের পর মসজিদের বাইরে এ উৎসবকে আনন্দঘন করতে রংবেরঙের হাজারো বেলুন বিতরণ করা হয় নামাজ আদায়কারী মুসল্লিদের মধ্যে।
Previous
Next Post »